জাতীয় সড়কে যাত্রী বোঝাই বাসের নিচে চাপা পড়ে মৃত্যু বাইক চালকের

কৌশিক মুখার্জী: আসানসোল:-

জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির ১৯ নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড় এলাকায় যাত্রী বোঝাই বাসের নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক বাইক চালকের। ঘটনার পরই এলাকার ক্ষুব্ধ মানুষজন ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। স্থানীয় মানুষজন দেহটিকে রাস্তায় রেখে বিক্ষোভ দেখায়। জানা গেছে বাইক চালক আসানসোল অভিমুখ থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়ার সময় এক যাত্রী বোঝায় বাসের নিচে চাপা পড়লে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। স্থানীয়রা এই দুর্ঘটনার প্রেক্ষিতে দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে ১৯ নম্বর জাতীয় সড়কের সবকটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। কি কারনে দুর্ঘটনা ঘটেছে সে সকল বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি পুলিশ প্রশাসন বিক্ষোভকারী মানুষজনদের দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। জানা গেছে চাঁদা মোড়ের এই এলাকাটি চতুর্মুখী রাস্তার রয়েছে আর এই চৌমাথা রাস্তার কারণে হঠাৎ করেই এক প্রান্ত অন্য প্রান্ত থেকে যানবাহন চলে আসায় বহু ক্ষেত্রে দুর্ঘটনার ঘটনায় এখানে হয়ে থাকে, এ বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়েও দাবি জানিয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা।
ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *