জানুন সামনের বছরের দুর্গাপূজার নির্ঘণ্ট

অঙ্কিতা চ্যাটার্জ্জী: ফাইনাল এক্সপোজার:-

আজ বিজয়া দশমী। উমার কৈলাসে ফেরার পালা। আবার এসো মা। এই প্রার্থনা নিয়েই বিদায়বেলায়  কিছু কথা……

মর্ত্যবাসী যেমন অধীর আগ্রহে মায়ের আগমনের প্রতীক্ষারত, মা-ও পৃথিবীতে অবতরণ করার তরে প্রবলভাবে ব্যাগ্র। মাকে দেখার জন্য সন্তানের যত না আকুলতা, সন্তানকে অবলোকন করার জন্য মায়ের ব্যাকুলতা তার চেয়েও বহুগুণ অধিক। যতই তিনি রণসজ্জায় সজ্জিত হন না কেন, যতই সিংহবাহনে বসে অট্টহাস্যে ভুবন কম্পিত করুন না কেন, দুর্ভেদ্য বর্মের আড়ালে বক্ষে স্পন্দনরত হৃদয়টি তো একটি মায়েরই। মাতৃহৃদয়ের সেই বাঁধভাঙ্গা ভালবাসা জগতের কোন বর্মে ঢাকা সম্ভব?

তাই, সময়ের গতির উপর মায়ের নির্নিমেষ দৃষ্টিপাত। কালাকালের স্বামিনী হয়েও কালের প্রতি তাঁর আর্জি- “দয়া করে সত্ত্বর অতিবাহিত হও, হে কাল। বৎসরান্তে সন্তানদের জন্য হৃদয় হয়েছে ব্যাকুল।”  

আর মাত্র ৩৭৩ দিন, 

মা আসছেন.

এক বছর অপেক্ষা করবেন কেন? আজই জেনে নিন আগামী বছর কবে থেকে দুর্গা পুজো। মহালয়া কবে । নবমী নিশি পার হলেই তো বিষাদ। প্রতিমা মণ্ডপে যত দিনই থাকুক না কেন উমার ফিরে যাওয়া মানেই বেদনা। আবার এক বছরের অপেক্ষা। তাই বিষাদ আর অপেক্ষাকে দূরে ফেলে আজ থেকেই শুরু করুন দিন গোনা। দেখতে দেখতে এক বছর কেটে যাবে। না, ঠিক এক বছর নয়। ঠিক ৩৭৩ দিন পরেই পুজো। আগামী বছর মহালয়া ১০ ই অক্টোবর শনিবার। 

ষষ্ঠী- ১৭ ই অক্টোবর, শনিবার।

সপ্তমী- ১৮ ই অক্টোবর, রবিবার।

অষ্টমী- ১৯ শে,অক্টোবর  সোমবার।

নবমী- ২০ শে অক্টোবর, মঙ্গলবার।

দশমী- ২১ শে অক্টোবর, বুধবার।

সকল বন্ধু-বান্ধব কে শুভ বিজয় দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা।।।

সর্ব মঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।

শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *