জাভেদ বারিক গুলি কাণ্ডে গ্রেপ্তার আরও ৪ জন, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

ফাইনাল এক্সপোজার: কুলটি:- গত ২৯তারিখ রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের  কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায়  শুট আউটের ঘটনায়  রহমান পাড়ার বাসিন্দা জাবেদ বারিকে মাথায় গুলি করে মারে বাইকে এসে দুই দুষ্কৃতী।

পুরো ঘটনার মুহূর্ত রেকর্ড হয়ে যায় । সে ফুটেজ এবং মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত ৩০শে আগস্ট জাভেদ বারিকের খুড়তুতো ভাই ইন্তেকাফ আলমকে গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। এরপর ঘটনার তদন্তে নেমে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের হাতে আসে বড় সাফল্য। এই ঘটনার মূল অভিযুক্ত বা মাস্টার মাইন্ড ফারাহ নাজ এবং তার ড্রাইভার সাজিদ আক্তার সৈয়দ @ ফাইজলকে গত ২ সেপ্টেম্বর জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ির  পুলিশ। ফারাহ নাজ মৃত জাভেদ বারিকের খুড়তুতো বোন বলে জানা যায়। গ্রেপ্তার ফারাহ নাজকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ঘটনায় এক সুপারি কিলার শুটার গ্যাঙ্গকে ৫লক্ষ টাকায় জাভেদ বারিকে গুলি করে মারার ছক করে। এরপর ঘটনার তদন্তে আজ সোমবার ভোর রাত্রে ৮ই সেপ্টেম্বর আসানসোল উত্তর থানা এলাকা থেকে এই ঘটনায় সুপারি কিলার গ্যাং এর ৪ সদস্যকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। 

গ্রেপ্তার শুটারদের নাম :মহঃ ফাইজল শাহ, মহঃ আদিল আলম, মহঃ সুলতান, মহঃ এতশাম। এরমধ্যে জাভেদ বারিক হত্যা কাণ্ডের মেন শুটার মহঃ  আদিল আলমকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল ১১টায় গ্রেপ্তার শুটার গ্যাংএরব ৪ জন সদস্যকে  আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ তদন্তে ১০ দিনের হেপাজত নেওয়া হবে জানিয়েছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *