জাভেদ বারিক হত্যা কান্ডে মাস্টার মাইন্ড গ্রেপ্তার, তোলা হলো আসানসোল জেলা আদালতে

কাজল মিত্র: কুলটি:-  চলতি বছর 29 আগস্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার  নিয়ামতপুর ফাঁড়ির ঢিল ছোড়া দুরত্বে ভর সন্ধায় বাড়ির সামনে জাবেদ বারিক নামে এক আসানসোল পৌর নিগমের অস্থায়ী কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছিল, এই ঘটনার মূল অভিযুক্ত যা জাভেদ বারিকের জামাই আসিফ খান কে পুলিশ আজ আসানসোল জেলা আদালত থেকে চার দিনের পুলিশ হেফাজতে নেই, এই ঘটনায় আসিফ কে নিয়ে মোট 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে এই ঘটনায় আসিফের বন্ধু জাভেদ কুরেশী এখনো পলাতক রয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্র মারফত জানা যায় যে ঘটনার পর থেকে মোঃ আশিফের খোঁজে লাগাতার অভিযান চালায় নিয়ামতপুরে ফাঁড়ি পুলিশ বিভিন্ন জায়গায় অবশেষে গতকাল আসানসোল থেকে গ্রেপ্তার করা হয় জাভেদ বারিক হত্যা কাণ্ডের মাস্টার মাইন্ড মোঃ আসিফ খান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *