কাজল মিত্র, জামতারা, ঝাড়খণ্ড:- জামতারা জেলার বাগদেহরি থানা এলাকার মুরাবেরিয়া জঙ্গলের কাছে একটি পুরানো কুয়ো থেকে তিনটি পচা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে ।জানা গেছে, গ্রামের স্থানীয়রা ওই কুয়েতে মৃতদেহ ভাসতে দেখলে স্থানীয় পুলিশে খবর দেয়। খবর পেতেই পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একে একে তিনটি মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ তিনজনের অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন ধরে কুয়েতে পড়ে থাকার কারণে পচন ধরে গেছে এর ফলে শনাক্ত করা খুব কঠিন হয়ে পড়েছে।
পুলিন জানান, তিনটি মৃতদেহের মধ্যে একটি চার বছর বয়সী মেয়ে, একটি 14 বছর বয়সী ছেলে এবং 40 বছর বয়সী পুরুষ রয়েছে। কূপের আশেপাশে নিবিড়ভাবে তল্লাশি চালানোর সময় পুলিশ একটি আধার কার্ড পেয়েছিল,যা এই মৃতদেহগুলি সনাক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে করছেন। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামতাড়া সদর হাসপাতাল পাঠিয়েছে। আধার কার্ড দিয়ে মৃতকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এটি খুন না এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

