রাকেশ লাহা, জামুড়িয়া,পশ্চিম বর্ধমান :-
গ্রাম জুড়ে জল সংকটের ছবি, প্রাণ ওষ্ঠাগত অবস্থা। তবুও শীতঘুমে প্রশাসন। সাধারণ মানুষজন একাধিকবার বিক্ষোভের পর পাচ্ছে শুধু ঝুড়িঝুড়ি আশ্বাস , মিটছে না সমস্যার স্থায়ী সমাধান।
তাই পানিও জলের দাবিতে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তপসী গ্রামের মহিলারা শুক্রবার ভরদুপুরে তপসি রেলওয়ে ওভারব্রিজ অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করলো। মহিলাদের বিক্ষোভকে সমর্থন করে পথে নামল পুরুষরাও।
নিমেষেই ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। দুই পাশে আটকে পড়ে একাধিক পণ্যবাসী ও যাত্রীবাহী যানবাহন।
গ্রামবাসীদের দাবি, দীর্ঘ প্রায় সাত মাস ধরে গ্রামে পানীয় জলের সংকট। ছোট থেকে বৃদ্ধ সকলেই বিভিন্ন জায়গা থেকে জল বইয়ে হয়রান হয়ে গেছে।
গ্রামবাসীদের দাবি বেশ কিছুদিন থেকে ছোট ট্যাংকরের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু সেই জল পর্যাপ্ত নয়। তাই বাধ্য হয়ে আমরা শুক্রবার পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছি। প্রশাসনের আধিকারিকরা এসেছেন এবং তারা আমাদের অবরোধ তুলতে বলছেন, কিন্তু আমরা অবরোধ তুলবো কেন ? আমাদের সমস্যার সমাধান না হলে আমরা অবরোধ তুলব না। যদিও দীর্ঘ বেশ কিছুক্ষণ অবরোধের পর অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলতে বাধ্য হয় মহিলারা।
মহিলারা একযোগে বলে ওঠেন, জানুয়ারি মাসের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক না হলে আবারো পথে নামব এবং সেই আন্দোলন হবে বৃহত্তর।
তবে ঘটনাস্থলে উপস্থিত আইএনটিটিইউসির এর সভাপতি রাজু মুখার্জী জামুড়িয়া জুড়ে দীর্ঘদিন ধরে জল সংকটের বিষয়টি স্বীকার করে নেন। তিনি বলেন বর্তমান রুলিং পার্টিতে আমরা রয়েছি, যত শিঘ্রই সম্ভব আমরা এই জল সংকটের সমস্যার সমাধান করব।
দীর্ঘ বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর শাসকদলের নেতা এবং প্রশাসনের অনুরোধে জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন তফসী গ্রামের মহিলারা এবং তারা জানাই সমস্যার সমাধান না হলে আগামী দিনে এই অবরোধের পুনরাবৃত্তি হবে ।