জামুড়িয়ার এক পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো কয়লা বোঝাই একটি ট্রাক

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

রাতের অন্ধকারে জামুড়িয়ার তালতোর গ্রামের রাস্তার ধারে পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো কয়লা বোঝাই একটি ট্রাক। জানা যায় রাস্তার দশা বেহাল তার উপরে প্রতি নিয়ত ভারী যানবাহনের চলাচল। উল্টে যাওয়া ট্রাকে ছিলো অবৈধ কয়লা।তার থেকেই প্রমাণিত জামুড়িয়া অঞ্চলে রাতের অন্ধকারে নিয়মিত চলছে অবৈধ কয়লার কারবার।
স্থানীয় মানুষের অভিযোগে দিনের পর দিন রাস্তা খারাপ হয় চলেছে।কারণ একটাই এই রাস্তা দিয়ে বালি কয়লার ভারী যানবাহনের যাতায়াত।এক স্থানীয় বাসিন্দা জানান রাস্তা খারাপের জন্যই ট্রাকটি পাল্টি মারে এবং তারই পুকুরে গিয়ে পড়ে।তাতে তার প্রচুর ক্ষতি হয় কারণ ওই পুকুরে তিনি মাছ চাষ করতেন।তিনি ক্ষতিপূরনের দাবিও জানান।

স্থানীয় লোকজনের বক্তব্য দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে রয়েছিল ওই রাস্তাটি, প্রচন্ড জোরে গাড়ি চলার কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে এক পুকুর মালিকের পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণের দাবি করেছেন তিনি।

আরও এক স্থানীয় বাসিন্দার দাবি রাস্তা খারাপ থাকার কারণে ওই গাড়িটি উল্টে পড়ে যায় পুকুরে। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি খারাপ হয়ে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে রাতে সাড়ে তিনটা নাগাদ আনুমানিক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *