জামুড়িয়ার কেন্দা কোলিয়ারি দু’নম্বর কাহারপাড়ার সামনে ধস

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- 

ফের জামুড়িয়া কেন্দা এরিয়ার নিউ কেন্দা কোলিয়ারি দু’নম্বর কাহারপাড়া সামনে ভয়াবহ ধস। ঘটনাকে ঘিরে নিউ কেন্দা কোলিয়ারি দু’নম্বর কাহাপাড়ায় এলাকায় চাঞ্চল্যের পরিবেশ। প্রায় ৫০ ফুট চওড়া এবং ১২০  ফুট গভীরতা এই ধসের। স্থানীয় বাসিন্দারা ঘটনা খবর দেয় কেন্দা এরিয়ার কেন্দা এজেন্ট কার্যালয়ে।খবর পাওয়া মাত্রই ই সি এল এর আধিকারিকরা ওই জায়গাটি মাটি দিয়ে ভরাট করার চেষ্টা চালাই।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা উমেশ রাম জানাই, গত বৃহস্পতিবার রাত নটা নাগাদ এলাকায় বিশাল বিস্ফোরণের সাথে পুরো এলাকা কেঁপে ওঠার ফলে এই ধসের সৃষ্টি হয়েছে। তিনি জানান 10 বছর আগে কেন্দা কোলিয়ারির  দু’নম্বর কাহারপাড়ায় একবার দশের ঘটনা ঘটেছিল। সেই সময় ইসিএল এর পক্ষ থেকে কিছু কিছু পরিবারকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল কিন্তু বাকি পরিবার গুলির পুনর্বাসনের কোন ব্যবস্থা হয়নি। তিনি জানা ইসিএল এর পক্ষ থেকে খালি পুনর্বাসনের আশ্বাস পাওয়া যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *