জাল চালান দিয়ে আলু গাড়ি পার করা গেলো না,নাকা পোস্ট থেকে ঘুরিয়ে দেওয়া হলো আলুর গাড়ি

কৌশিক মুখার্জী: সালানপুর:-

ট্রাকের উপরে চালের বস্তা, আর নিচে রয়েছে আলুর বস্তা এইভাবে রূপনারায়পুর বাংলা ঝাড়খণ্ড সীমানা থেকে আলু গাড়ি পাচারের চেষ্টা বিফলে গেলো দালাল চক্রের।পুলিশ গতকালই বাংলা ঝাড়খন্ড সীমান্ত থেকে পাঁচটি আলু ভর্তি ট্রাক ঘুরিয়ে দেওয়ার পরেও আজ দুটি ট্রাক ধরা পড়ে রূপনারায়ণপুর নাকা চেক পোস্টে।পুলিশের নজর এড়িয়ে পাচারের চেষ্টা করছিল এই দুটি গাড়ি।জাল চালান দিয়ে নাকা পার করার চেষ্টা বিফলে গেলো তাদের।তবে ডুবুরডিহ চেক পোস্টের পর এবার রূপনারায়পুরে দালালরা সক্রিয় হয়েছে বলে খবর।তবে প্রতি মুহূর্তে পুলিশের কড়া নজরদারি চলছে নাকা এলাকায়।নাকা চেক পোস্ট থেকে আলু গাড়ি গুলি ফিরিয়ে দেওয়ার হয়।তবে বেশ কয়েকজন দালালের ফোন নাম্বার হাতে লাগে পুলিশের।পুলিশ তদন্ত শুরু করেছে।তবে জানা গেছে এই দালালরা সব খুদিকা, জোড়বাড়ি,বৃন্দাবনী ইত্যাদি এলাকায়।এরা বাংলায় প্রবেশের নামে আলু গাড়ি থেকে এন্ট্রি নামে টাকা নিচ্ছে।তবে সরকারি নির্দেশের পর পুলিশের তরফে রয়েছে কড়া নজরদারি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *