জীবনটা

প্রতীক নীল মজুমদার (বারাসত, উত্তর চব্বিশ পরগণা)

জীবনটা শুধু সুখের নয়, দুঃখেরও বটে
জীবন টা শুধু ভালোবাসার নয়,অবহেলারও বটে।
অবহেলিত জীবনে পদে পদে শুধু অবহেলা
এ যেন নিষ্ঠুর নিয়তির আনমনে এক নিঠুরও খেলা।

জীবনটা শুধু প্রেমের নয়, যন্ত্রণারও বটে
জীবনটা শুধু সম্পর্কের নয়,সম্পর্কহীনেরও বটে।
যে সম্পর্ক মুছে গেছে শ্লেটে লেখার মত
সে সম্পর্ক হৃদয়টাকে করেছে ক্ষত বিক্ষত।

জীবনটা শুধু ভোগের নয়, উপভোগেরও বটে
জীবনটা শুধু সুশীতল বায়ু প্রবাহ নয়, মরু প্রান্তরও বটে।
যে মরুর তপ্ত বালিতে ক্লান্ত আমি হেঁটে হেঁটে
সে মরুর ক্যাকটাসে ও মনোমুগ্ধকর ফুল ফোটে।

জীবনটা শুধু অট্টালিকায় নয়, কুড়ে ঘরেরও বটে
জীবনটা শুধু রাজপথে নয়, ফুট পথেরও বটে।
ঐ ফুট পথে রাত্রি কাটায় কত অসহায় শিশু
ভেবে দেখ, ওরাও মানুষরূপী এক একজন যীশু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *