জেটি ঘাট সহ অন্যান্য জায়গায় ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই শ্লোগানে শিক্ষাঙ্গন, সুন্দর ও নির্মল পরিবেশ গড়ছে কলেজ প্রাঙ্গণ,জেটি ঘাট ও শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করেছে শিক্ষার্থীরা। এদিন ফকির চাঁদ কলেজ জাতীয় সেবা প্রকল্প ইউনিটের তরফে,ডায়মন্ড হারবার জেটিঘাট সংলগ্ন অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রায় 70 জন NSS ভলেন্টিয়ার সক্রিয় অংশগ্রহণ করে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল আমাদের পরিবেশ থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী পরিহার করা। এই বিষয়ে পথ চলতি সাধারণ মানুষকেও সচেতন করা হয়। এই কর্মসূচিকে নেতৃত্ব দেন কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার অধ্যাপক আবুল কালাম আজাদ। এই স্বচ্ছতা অভিযানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের আগ্রহ এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের এন এস এস ভলেন্টিয়ার শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে এবং শহরের বিভিন্ন সড়ক এর পাশে ও নদীর পাড় এলাকায় এমন কার্যক্রম করে। ফকির চাঁদ কলেজ জাতীয় সেবা প্রকল্প প্রগ্রামের অফিসার অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, আমাদের শ্রেণিকক্ষ, কলেজ প্রাঙ্গন সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। আমরা চাই একটি সুন্দর ও নির্মল পরিবেশ। যে পরিবেশে ভালো ভাবে পড়ালেখা করতে পারবে, মান সম্মত শিক্ষার জন্য প্রয়োজন সুষ্ঠ ও নির্মল পরিবেশ। আমরা সব সময় আমাদের কলেজ প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো,শিক্ষাঙ্গনে সুন্দর ও নির্মল পরিবেশ গড়বো। পাশাপাশি তিনি আরও বলেন পরিবেশকে সুন্দর রাখা প্রতিটি মানুষের অপরিহার্য দায়িত্ব, পরিবেশকে সুন্দর না রাখলে সুন্দর মানসিকতার সৃষ্টি হয় না। আমাদের চারপাশে যত সুন্দর হবে আমাদের মন মানসিকতাও তত সুন্দর এবং উন্নত হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা জিবন ও পরিবেশের জন্য একান্ত দরকার। তাই আমরা ফকির চাঁদ কলেজ জাতীয় সেবা প্রকল্প ইউনিট এর তরফে,ডায়মন্ড হারবার জেটি ঘাট সংলগ্ন এলাকায় প্রায় ৭০ জন (এন,এস,এস) ভলেন্টিয়ার সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের অল্প কিছু জনের পরিচ্ছন্নকর্মী দিয়ে পুরো এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না, যদি সকল সাধারণ মানুষ সচেতন না হয়। শিক্ষার্থীদের এমন উদ্যোগে প্রশংসনীয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *