জেলার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করল বাঁকুড়া জেলা পুলিশ

সাধন মন্ডল, বাঁকুড়া:- গত কয়েক বছরের মত এবছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীরা। একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ লাইনে মাধ্যমিকের ৩৩ জন এবং উচ্চমাধ্যমিকের ১৩ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন বজেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। তখন সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশের কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুব খুশি কৃতিরা। জেলা পুলিশ সুপার বলেন, এরা আমাদের জেলার গর্ব। ভবিষ্যতে এদের অনেকেই রাজ্য তথা দেশকে গর্বিত করবে। তিনি আরও বলেন, জেলা পুলিশ জেলার পড়ুয়াদের পাশে আছে। কোনো পড়ুয়া যদি আর্থিক কারণে পড়াশোনা করার সুযোগ থেকে বঞ্চিত থাকে তাহলে আমাদের জানালে আমরা তাকে সার্বিক ভাবে সহযোগিতা করব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *