জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস

অঙ্কিতা চ্যাটার্জ্জী: আসানসোল:-

একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা শাসকের এডিডিএ কনফারেন্স হলে ১২ ই ভাদ্র যথাযথ মর্যাদা সহকারে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী বিদ্রোহী কবির লেখা সঙ্গীত, কবিতা, আবৃত্তি পরিবেশন করেন। শিশুরা কবিতা পাঠ করে।এইভাবেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরআগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের
প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলাশাসক এস পোন্নামবলম। উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুর রহমান সহ আরও অনেকে।অনুষ্ঠানে বিদ্রোহী কবির জীবন কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা শাসক। তার মননশীল বক্তব্য উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *