রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উজ্জ্বল চ্যাটার্জী, সম্বর্ধনা জানাতে দলীয় কর্মীরা

কৌশিক মুখার্জী: কুলটি:- শুক্রবার রাজ্যের মূখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রীমো মমতা ব্যানার্জী আগামী ২০২৬ সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সাংঘটনিক রদবদল করলেন। পশ্চিম বর্ধমান জেলায় তিনি দুটো নতুন পদ তৈরী করলেন, জামুড়ীয়ার বিধায়ক হরেরাম সিংকে জেলার চেয়ারম্যান পদে আনা হয়েছে এবং কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জীকে  রাজ্য সহ সভাপতি পদ দেওয়া হয়েছে। গতকাল মমতা ব্যানার্জীর এই ঘোষণায় উচ্ছ্বসিত কুলটি এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সকাল থেকে ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে সব জড়ো হন। সহ সভাপতি পদ পাবার পর উজ্জ্বল চ্যাটার্জী জানান তিনি এই ব্যাপারে ঘুনাক্ষরে কিছু জানতেন না, তিনি মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জী, সুব্রত বক্সীকে মানেন, দল সিদ্ধান্ত নিয়েছেন তাকে সহ সভাপতি পদে রেখে দলের জন্য কাজ করতে তিনি তাই করবেন দল যা চাইবে তিনি তাই করবেন এবং যে কোনো জায়গায় যেতে প্রস্তুত আছেন। তিনি পরাজিত বিধায়ক হলেও তার প্রতি মানুষের বিশ্বাস কিছুমাত্র কমে নি সকাল থেকে বিভিন্ন এলাকার বাসিন্দা তার কাছে ছুটে আসেন কারণ তিনি কাজ করতে ভালবাসেন জনগণের পাশে দাঁড়াতে ভালবাসেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *