জেলা তৃণমূল চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি, তদন্তে পুলিশ

কৌশিক মুখার্জী: আসানসোল :-কুলটির চিনাকুড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি।শুক্রবার রাতে আসানসোলের কুলটির চিনাকুড়ি সোদপুর ৯/১০ এলাকায় দুষ্কৃতীর গুলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তি।গুলিবিদ্ধ ব্যক্তি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।গুলিবিদ্ধ যুবকের নাম নাম কৃষ্ণা নুনিয়া ( ৩৯)। তার বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তিতে।জানা গেছে, শুক্রবার রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কুলটি থানার চিনাকুড়ি ৯/১০ নং এলাকায় রাস্তার পাশে মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলো নুনিয়া বস্তি বাসিন্দা কৃষ্ণা নুনিয়া (৩৯) নামে ঐ যুবক। তখন তাকে লক্ষ্য দূষ্কৃতিরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশ রাত সাড়ে দশটা নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে তাকে। সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবকের শরীরের চার জায়গায় গুলি লেগেছে। তার মধ্যে একটা গুলি বেরিয়ে গেছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনার তদন্তে পুলিশ।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আছেন DC পশ্চিম সন্দীপ কাররা। তিনি বললেন গুলিবিদ্ধ ব্যক্তি অপরাধমূলক কাণ্ডে জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *