জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন

তন্ময় মাহারা: মালদা:- জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলে।শুক্রবার কাজিগ্রাম অঞ্চলের শ্রীরামপুরে ১৬ লক্ষ টাকা বরাদ্দে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালুঙ্খে, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,  রাজ্যসভার সাংসদ মৌসম নূর,  রাজ্যের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্যরা ।জেলা পরিষদের সধভাধিপতি ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন। সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহের জন্য দুটি ই-কার্ট প্রদান করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *