জেলা শাসকের নির্দেশে বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স

কৌশিক মুখার্জী: কুলটি:-

আলু,পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম অনেকটাই উর্দ্ধমুখী।তাই শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা টাস্ক ফোর্স আসানসোলের বারকর ও নিয়ামতপুর বাজার পরিদর্শন করলেন।বরাকর ও নিয়ামতপুর হোলসেল আলু পেঁয়াজ দোকান সহ রিটেল সবজি বাজার পরিদর্শন করেন।বাজারে আলু, পেঁয়াজ, সহ কাঁচা সবজির দর দাম ক্ষতিয়ে দেখেন।জেলা টাস্ক ফোর্সের সদস্যরা বলেন পশ্চিম বর্ধমান জেলা শাসকের নির্দেশে বাজার পরিদর্শন।যদিও বরাকর ও নিয়ামতপুর বাজারে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে।তবে পেঁয়াজের দাম কিছুটা ওঠা নামা করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *