জেলা সভাধিপতিকে কয়লা মাফিয়া হাত দিয়ে সংবর্ধনা দেওয়ার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের জামুড়িয়ায় রবিবার বিকেলে অনুষ্ঠিত এক গন বিবাহ অনুষ্ঠানের
এক ভিডিও ভাইরাল হওয়া কে ঘিরে উত্তাল শিল্পাঞ্চলের রাজনীতি।ভাইরাল ভিডিও তে দেখা যায় কয়লা মাফিয়া শেখ সদ্রুদ্দিন ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে বলে অভিযোগ।জানা গেছে প্রায় ৪ বছর ধরে চলতে থাকা কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর কাছে অভিযুক্ত শেখ সদ্রুদ্দিন। নিয়মিত সিবিআই আদালতে হাজিরাও দেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেবার নির্দেশও রয়েছে তাঁর বিরুদ্ধে। শেখ সদ্রুদ্দিন এর হাত থেকে জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল নেতা বিশ্বনাথ বাউড়ির সম্বর্ধনা গ্রহণ কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।এই প্রসঙ্গে কংগ্রেসের রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতন্ডী বলেন, এখানেই প্রমাণিত হয় যারা চুরি করে, তারাই তৃণমূল করে। কয়লা লোহা বালি চোরেদের টাকায় তৃণমূল নেতারা কম্বল বিলি করেন, গন বিবাহের অনুষ্ঠান করেন। বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন,কয়লা কারবারীদের সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগের এটাই প্রমান। সিবিআই তে নাম থাকা কয়লা কারবারি এর কাছ থেকে জেলা পরিষদের সভাধিপতির সম্বর্ধনা নেবার বিষয়টা সিবিআই কে খতিয়ে দেখা উচিত।যদিও তৃণমূল রাজ্য ভাইস প্রেসিডেন্ট ভি শিবদাসন দাসু বিষয়টি না জানার কথা বলে এড়িয়ে গেলেও বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি। তার দাবি, বিরোধীদের টিকে থাকতে হলে কিছু তো একটা বলতেই হবে। ভালো কাজের কথা ওরা বলে না। ভালো কাজ দেখতেই পায় না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *