জেলের বন্দিকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া পাঁচটি মোটর বাইক উদ্ধার পুলিশের

কৌশিক মুখার্জী: আসানসোল:-  আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশের তৎপরতায় পাঁচটি চুরি হওয়া মোটর বাইক উদ্ধার হয়। হীরাপুর থানার পুলিশ বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে বাইক চুরি মামলায় আসানসোল জেলে থাকা জেল বন্দী আসামিকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাই পুলিশ, চুরি যাওয়া বাইক সহ এক জনকে গ্রেপ্তার করে হিরাপুর থানার পুলিশ। 

এই ঘটনা নিয়ে হিরাপুর থানায় এ সি পি ঈপ্সিতা দত্ত এক সাংবাদিক সম্মেলন করে বলেন গত 7 জানুয়ারি আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত বুধা এলাকার বাসিন্দা কল্যাণ দা নামক এক ব্যক্তির বাইক বেণীমাধব নগরের লোকনাথ মন্দির সামনে থেকে চুরি হ্য়ে গেছিল। চুরির ঘটনা গত 16 জানুয়ারি লিখিত ভাবে হিরাপুর থানায় জানানো হয়।  এর পর পুলিশ তদন্তে নেমে হিরাপুর থানার পুলিশ জানতে পারে আসানসোল উত্তর থানার পুলিশ বাইক চুরি মামলায় শুভ্রশীল ঘোষ/অমিত কে গ্রেপ্তার করে। তারপর থেকে বর্তমানে সে আসানসোল জেলে জেল বন্দী রয়েছে। অন্যদিকে এই মামলায় গুরুত্ব পূর্ণ তথ্য পাওয়ার আশায় তাকে আসানসোল জেলে গিয়ে তাকে জিজ্ঞেসাবাদ করে তারপর তাকে সোন এরেস্ট নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ওয়াগেন কলোনির পরিত্যক্ত জায়গা থেকে চুরি যাওয়া বাইক সহ আরো অন্য চারটি বাইক উদ্ধার করে পুলিশ। এ সি পি ঈপ্সিতা দত্ত আরো বলেন বাইক ও মোটর বাইক চুরি করে বিনা বাইকের নথিপত্রে কম দামে বিক্রি করা হয়। এই সম্মেলনে এ সি পি ঈপ্সিতা দত্ত  , হিরাপুর থানা আধিকারিক তন্ময় রায় সহ অন্যান্য পুলিশ অধিকারীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *