জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় কুলটির নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল মহিলা তৃণমূলের

জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় কুলটির নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল মহিলা তৃণমূলের

কাজল মিত্র, কুলটি:-

সারা দেশ জুড়ে রান্নার জ্বালানি দাম বৃদ্ধি। এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায়। সে দৃশ্য দেখা মিললো আজ বিকাল ৫টায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরে। যেখানে কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিয়ামতপুর নিউ রোড থেকে নিয়ামতপুর ধর্মশালা পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করা হলো একটি খালি গ্যাস সিলিন্ডার নিয়ে। এরপর মিছিল শেষে এক অভিনব কায়দায় দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা হয়। যেখানে মহিলা তৃণমূল নেত্রী তথা আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য ইন্দ্রানী মিশ্র বলেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে ড্রেনে নোংরা জলে জ্বালানি গ্যাস তৈরি করা যায় কিন্তু দেখা গেল যে আজ মহিলা তৃণমূলের তরফে প্রধানমন্ত্রীর কথা মত ড্রেনে জল দিয়ে গ্যাস তৈরি করার চ্যাষ্টা করা হয় কিন্তু সেটা হলো না এই নিয়ে বিক্ষোভ দেখানো হলো। আজকের বিক্ষোভ মিছিলে সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ৬১নং ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর বাদল পুইতান্ডি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি সুব্রত সিনহা সহ অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *