তন্ময় মাহারা: মালদা:- ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের মত এবছরও লোকনাথ বাবার পূজোর আয়োজন করা হল। ঢাক,ঢোল বাদ্যযন্ত্র সহকারে জমকপূর্ণভাবে ঝলঝলিয়া মার্কেটের দ্বিতলে আয়োজন করা হয়েছিল বাবা লোকনাথ বাবার পূজোর। এদিন ফিতে কেটে পূজোর উদ্ধোধন করেন জেলা ব্যবসায়ী নেতা তথা সংস্থার সভাপতি উজ্জ্বল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ওই সংস্থার সদস্য এবং ঝলঝলিয়া ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই বিষয়ে উজ্জ্বল বাবু জানান,আজ জেলা জুড়েই লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হচ্ছে। সেই মত প্রতিবছরের মত এবছরও ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে লোকনাথ বাবার তিরোধান দিবসের আয়োজন করা হয়েছে।
Posted inউত্তরবঙ্গ আপডেট