টাইটানের নতুন মডেল এলো বাজারে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল:- সৌন্দর্যের প্রতি প্রতিটি মানুষের আকর্ষণ চিরকালীন। সেদিকে নজর রেখে টাইটান টাটা গ্রুপ গত প্রায় চল্লিশ বছর ধরে সাধারণ মানুষের নাগালের মধ্যে সরবরাহ করে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নিত্য নতুন মডেলের 'টাইটান ঘড়ি'। বর্তমান যুগে ঘড়ির চাহিদা তুলনামূলকভাবে কমলেও আজও ঘড়ির বাজারে লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় টাটা গ্রুপের 'টাইটান' কোম্পানির নাম। বয়স বাড়লেও নিঁখুত সময় দেওয়ার ক্ষেত্রে ঘড়িটি আজও অদ্বিতীয়, মানুষের ভরসার প্রতীক। ফলে আজও সৌখিন মানুষ খোঁজে টাইটান ঘড়ি। 

   এবার এই টাইটান কোম্পানি তাদের নতুন মডেল 'নেবুলা' নিয়ে হাজির হলো গ্রাহকদের দরবারে। এলাকাবাসীর কাছে ঘড়িটির নতুন মডেল সহজলভ্য করে তোলার লক্ষ্যে গত ১৯ শে এপ্রিল কোম্পানির পক্ষ থেকে আসানসোলের ঊষাগ্রামের কাছে অবস্থিতএকটি বেসরকারি হোটেলে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন মডেল 'নেবুলা'-র শুভ উদ্বোধন হয়৷ আকর্ষণীয় নতুন মডেল দেখে উপস্থিত ঘড়ি প্রিয় গ্রাহকরা চমকে ওঠে।

    উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন টাইটানের এরিয়া বিজনেস ম্যানেজার অভিক ঘোষ, রিজিউনাল ট্রেনিং ম্যানেজার তনুশ্রী রায়, শো রুমের ম্যানেজার তন্ময় দাস সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও আগ্রহী গ্রাহক।

   তন্ময় বাবু বলেন, টাইটান টাটা কোম্পানির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মত কিছু নাই। আমাদের বিশ্বাস অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আধুনিক স্টাইলিশের এই মডেলটি সবার কাছে অচিরেই জনপ্রিয় হয়ে উঠবে। তিনি আরও বলেন, গ্রাহকদের সুবিধার্থে  কিছু সময়ের জন্য ঘড়িটির উপর বিশেষ ছাড় দেওয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *