টাওয়ার থেকে চুরি যাওয়া ৬টি ব্যাটারি উদ্ধার,গ্রেফতার এক

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার অন্তর্গত কেন্দুয়াডি গ্রামে জিটিএল সংস্থার টাওয়ার থেকে অমর রাজা কোম্পানির ১২টি ব্যাটারির চুরির ঘটনা ঘটে।৮ই আগস্ট অভিযোগ দায়ের হয় সালানপুর থানায়।ঘটনার তদন্ত শুরু করে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।তারপরেই গতকাল রাতে পুলিশ হিন্দুস্তান কেবেলস ফুটবল ময়দান সংলগ্ন এলাকা থেকে তাপস বাউরি নামক এক যুবককে গ্রেফতার করে।উদ্ধার হয় চুরি যাওয়া ৬টি ব্যাটারি।ধৃত তাপস বাউরি আসানসোল উত্তর থানার লালগঞ্জের বাসিন্দা বলে জানা যায়।ধৃত যুবককে সোমবার আসানসোল আদালতে তোলা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *