টি-২০ বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা করল ভারত

ক্রীড়া সাংবাদিক, কলকাতা -:

       ২০২৬ সালের ৭ ই মার্চ থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। প্রধান নির্বাচক অজিত আগারকার ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের উপস্থিতিতে  আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের জন্য পনেরো জনের দল চূড়ান্ত করল বিসিসিআই। অফফর্মে থাকার জন্য দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল এবং দলে ফিরলেন ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন। পিচের কথা ভেবে দলে রাখা হয়েছে চার জন নিয়মিত স্পিনার এবং  একাধিক স্পিনার-অলরাউন্ডার। তার আগে জানুয়ারি মাসে এই দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে  পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। টিম ইন্ডিয়া তাদের গ্রুপ ম্যাচগুলি খেলবে দিল্লি, মুম্বই, কলম্বো এবং আহমেদাবাদে। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। গ্রুপের অন্যান্য দলগুলো হলো  মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং পাকিস্তান।

         ঘোষিত ১৫ জনের দলে আছেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ অধিনায়ক),  অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *