কৌশিক মুখার্জী: আসানসোল:- পয়লা আগস্ট থেকে আসানসোল শহরে টোটোর উপর একাধিক বিধি নিষেধ আরোপ করার কথা ছিল প্রশাসনের পক্ষ থেকে। যদিও টোটো ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের সাথে বৈঠক করার পর আরো কিছুদিন সময় দেওয়ার কথা বলে প্রশাসন। বৃহস্পতিবার আসানসোলের এসবি গরাই রোডে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টোটোর কাগজপত্র পরীক্ষা করতে গেলে প্রটোচালকরা বিক্ষোভ দেখান। তাদের দাবি আইন মাফিক কাগজপত্র করতে তারা রাজি কিন্তু তাদেরকে সময় দিতে হবে। এবং সরকার যে টাকা ধার্য করেছে কাগজপত্র করার জন্য সেই টাকা অংক কম করতে হবে।
Posted inআসানসোল