ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু,এলাকায় শোক

কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং:-

ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হল।মৃতের নাম মোক্তার আলি সরদার(৬৬)।বৃহষ্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ভাঙনখালির কলতলা এলাকায়।বাসন্তী থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে ওই ব্যক্তি স্থানীয় ভাঙনখালি তে একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কে গিয়েছিলেন।ব্যাঙ্কের কাজ মিটিয়ে কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের শিমূলতলা এলাকার বাড়িতে ফিরছিলেন।সেই সময় একটি ট্রাক বাসন্তীর দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় পথচারী মোক্তার আলি সরদার নামে ওই পথচারী কে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।সুযোগ বুঝে ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।স্থানীয় মানুষজন আহত ব্যক্তি কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা।কলকাতায় যাওয়ার পথে ক্যানিং থানা সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়। বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ট্রাক ও ট্রাকের চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। অন্যদিকে এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শিমূলতলা গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *