ট্রান্সফর্মাতে আগুন, আতঙ্কিত এলাকাবাসী 

কৌশিক মুখার্জী, আসানসোল-:

    তীব্র গরম। কার্যত আগুনের হল্কা বইছে। দিনের বেলায় বাড়ি থেকে বের হওয়া কষ্টকর হয়ে উঠছে। থাকতে হচ্ছে ফ্যানের নীচে। এই পরিস্থিতিতে আসানসোলের হটন রোডের রামধনী মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফর্মাতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অন্যদিকে হাজির হয়ে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। মিনিট দশেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রান্সফর্মার ক্ষতি হলেও সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি।

       ট্রান্সফর্মাতে আগুন লেগে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত পথচারীরা ছোটাছুটি শুরু করে দেয়। বিদ্যুৎ দপ্তরের আশঙ্কা অতিরিক্ত গরমের জন্য এই আগুন লেগে থাকতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *