ডানা ঘূর্নি ঝড়ের বৃষ্টির জলে চাষের জমি জলমগ্ন, মাথায় হাত কৃষকদের

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড় হাওয়া ও বৃষ্টির কারণে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বাসুল ডাঙ্গা অঞ্চলের চাঁদা ও পঞ্চগ্রাম এলাকার বিভিন্ন জায়গার ধান জমিতে জল জমে গেছে।গত দুদিন ধরে যে পরিমান অবিরাম বর্ষণ হয়েছে তাতে দক্ষিণ বঙ্গে জুড়ে সব জেলায়ই প্রায় একই অবস্থা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক এলাকার বিভিন্ন জায়গার কৃষি জমিতে জল জমে থাকার ছবি ধরা পড়লো। আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় দানার বিশেষ প্রভাব পড়েনি বাংলায়। ঘূর্ণিঝড় ডানা ঝড়ের দাপট না থাকলেও বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। তাতেই কপালে চিন্তার হাত কৃষকদের মাথায়। ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুল ডাঙ্গা অঞ্চলের বিভিন্ন এলকার পাশাপাশি চাঁদা ও পঞ্চগ্রাম এলাকার কৃষি জমিতে ধান গাছ একেবারে নুইয়ে পড়েছে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তান্ডবে। বেশ কিছু জমিতে জল আর ধান গাছ নুইয়ে পরে গিয়ে যেন প্রায় সমান সমান হয়ে গেছে। কৃষকরাও এই বৃষ্টিতে ভিজে মাঠে নেমে পড়েছেন কিছুটা হলেও সামাল দেয়ার জন্য। কিন্তু প্রকৃতির কাছে সকলেই অসহায়। খুব বেশি না হলেও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। যদিও স্থানীয় কংষকরা ইতিমধ্যেই নিজেদের ক্ষয়ক্ষতির কথা পঞ্চায়েতে এবং বিডিও অফিসে জানাবেন বলে স্থির করেছেন কৃষকরা। যাতে রাজ্য সরকারের তরফ থেকে কিছুটা হলেও ক্ষতিপূরণ পাওয়া যায়, আপাতত সেই আশায় রয়েছেন কৃষকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *