ডাম্পারের ধাক্কা পুলিশের গাড়িকে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত ২

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

ডাম্পারের ধাক্কা পুলিশের গাড়িকে। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের মঙ্গলপুর ২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আসানসোল দিক থেকে দূর্গাপুরমুখী এক ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ওই পরিস্থিতিতে পুলিশের গাড়িচালক ব্রেক কষলে ওই গাড়ি একটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মারে। ওই পুলিশের গাড়িতে থাকা এক পুলিশ কর্মীর স্ত্রী ও মোটরসাইকেল আরোহী আহত হয়। তাদেরকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। শুক্রবার রাত আনুমানিক ৮ টার সময় এই পথদুর্ঘটনা ঘটে।পরিস্থিতি বেগতিক বুঝে ডাম্পারটি রেখে পালিয়ে যায় চালক।

রাজু মোদক নামে এক প্রত্যক্ষদর্শী জানায়,সামনের গাড়ি ব্রেক মেরেছে তারপর আরেকটি গাড়ি তাকে গিয়ে ধাক্কা মারে তারপর মোটরসাইকেল গিয়ে গাড়িকে ধাক্কা মারে শেষে ডাম্পারটি গাড়িতে ধাক্কা মারে চারটে গাড়ির একসাথে ধাক্কা মারে। গাড়িতে থাকা এক ভদ্রমহিলা খুব অবস্থা খারাপ বাকিরা আহত। এই জায়গাটা খুব খারাপ লাইট নেই। সিক্স লেন থেকে ফোর লেনে আসা খুব রিস্ক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *