ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- সেফ ড্রাইভ, সেভ লাইফ” (Safe Drive Save Life) হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি জনসচেতনতামূলক অভিযান, যার মূল লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা কমানো, পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং নিরাপদ ড্রাইভিং অভ্যাস গড়ে তোলা, যাতে নিজের ও অন্যের জীবন বাঁচানো যায়। এই প্রচারাভিযানের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ, ট্র্যাফিক আইন মেনে চলা, মদ্যপান করে গাড়ি না চালানো এবং সিগন্যাল ও সাইনবোর্ড অনুসরণ করার ওপর জোর দেওয়া। আর সেই সড়ক দুর্ঘটনা এড়াতে আজ শুক্রবার দুপুরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ট্রাফিকের পক্ষ থেকে, ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রী এবং গাড়ি চালকদের সচেতন করতে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি পালিত হয়। এছাড়াও বাউল গানের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে “সেফ ড্রাইভ,সেভ লাইফ” নিয়ে সচেতন করতে দেখা যায়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি বিষপ সরকার,এডিশনাল এসপি সন্দ্বীপ গোড়াই,আইসি অমর্জিৎ বিশ্বাস,এসডিও শুভ্রজিৎ গুপ্তা,মহিলা থানার  আইসি ডলি, এসডিপিও সজল মন্ডল,পবিত্র কুমার বারিক, ট্রাফিক সার্জেন লালন সিং সহ অন্যান্য আধিকারিক বৃন্দ প্রমুখ। এদিন এই “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি উপলক্ষে পথ বর্নাঠ্য ও পথ র‍্যালির পাশাপাশি পথচলতি মানুষদের ফ্রি চক্ষু পরীক্ষা,কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসপি বিষপ সরকার তিনি,সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক বার্তা দেন।

তিনি বলেন, মোটরসাইকেল ব্যবহার করলে হেলমেট তেমনি চারচাকা গাড়ি ব্যবহার করলে অবশ্যই সীট বেল্ট ব্যবহার করতে হবে।দুর্ঘটনা এড়াতে কানে মোবাইল দিয়ে গাড়ি চালানো ও মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর কথা বলেন তিনি।সামনে পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রী এবং গাড়ি চালকদের এই নিয়ে সচেতন করা হয়। ডায়মন্ড হারবার পুলিশ ট্রাফিক গার্ড এর তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের কর্মসূচি আগামীদিনেও আরো লাগাতার চলবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *