ডায়মন্ড হারবার থানার উদ্যোগে রক্তদান শিবির


বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- পুলিশ শুধু অপরাধ দমনই করে না, সমাজের কল্যাণেও কাজ করে। তবে আজকের দেখা গেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন আরও বেশি মানবিক,আরও বেশি মানবসেবায় নিবেদিত। মঙ্গলবার সকাল থেকেই ডায়মন্ড হারবার থানার উদ্যোগে পৌরসভার মেঘনা হলে ভিড় জমিয়েছিলেন শতাধিক মানুষ। ডায়মন্ড হারবার হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট,আর সেই রক্তের ঘাটতি পূরণে,এবং মুমূর্ষ রুগীদের প্রাণ বাঁচাতে সেখানে আয়োজন করা হয়েছে এক বিশাল রক্তদান শিবির। ডায়মন্ড হারবার পৌরসভার মেঘনা হলে যেন একদিনের জন্যে হয়ে উঠল মানবতার মিলনস্থল।মানবিকতায় পুলিশের ভূমিকা,সাধারণত পুলিশ মানে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী ধরপাকড়। কিন্তু সেই পুলিশ যখন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জীবন বাঁচাতে রক্ত সংগ্রহে এগিয়ে আসে, তখন তা সত্যিই প্রশংসনীয়। এদিনের রক্তদান শিবিরে ডায়মন্ড হারবার থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ,ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ভাইস চ্যারম্যান রাজশ্রী দাস,জেলা পরিষদের সদস্যা মনমোহিনী বিশ্বাস,টাউন তৃণমূলের সভাপতি সৌমেন তরফদার,ডায়মন্ড হারবার ট্রাফিক সার্জেন্ট সহ কোস্টাল থানার ওসি আসাদুল ইসলাম প্রমুখ। পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন, রক্তদান হল মহৎ কর্ম, ডায়মন্ড হারবার থানার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই ধরনের রক্তদান শিবির আয়োজনের মূল উদ্দেশ্য শুধুমাত্র রক্ত সংগ্রহ করা নয়,বরং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। ডায়মন্ড হারবার থানার এক পুলিশ আধিকারিক বলেন, অনেকেই এখনও রক্তদানে ভয় পান,আমরা সেই ভয় কাটানোর চেষ্টা করছি। রক্তদানের মাধ্যমে একজন সুস্থ্য মানুষের শরীর থেকে রক্ত দিলে সে আবারও রক্ত তৈরি করতে সক্ষম। কিন্তু সেই রক্ত কারও জীবন বাঁচাতে পারে। জেলা পরিষদের সদস্যা মনমোহিনী বিশ্বাস বলেন, এই ধরনের শিবির গুলো শুধুমাত্র রক্ত সংগ্রহের উদ্দেশ্যে নয়। এটি মানুষের মধ্যে মানবিকতার বীজ বপন করে। রক্তদান মহৎ কাজ,পুলিশ প্রশাসনের এই উদ্যোগে আমরা গর্বিত। ডায়মন্ড হারবার থানার তরফে জানানো হয়েছে, এই শিবিরটি শুধুমাত্র একদিনের জন্য নয়। আগামী দিনে আরও বড় আকারে রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *