ডায়মন্ড হারবার বিধানসভার মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল,পেন দিয়ে সংবর্ধনা তৃনমূলের ছাত্র পরিষদের

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- রাজ্যজুড়ে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। লক্ষ লক্ষ পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পরীক্ষা দিতে পারে, সে জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। তারই অঙ্গ হিসেবে ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত বিভিন্ন হাইস্কুলে বসেছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র।

সকাল থেকেই ডায়মন্ড হারবার থানার পুলিশের তৎপরতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশি নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা ঘাটতিদের নিরাপত্তার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়, যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

এদিন পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও উৎসাহ বাড়াতে এক মানবিক উদ্যোগ দেখা যায়। ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় তৃনমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত বিভিন্ন হাইস্কুলে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল,পানির বোতল ,পেন,ফাইল রবার্ট তুলে দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান। পাশাপাশি সকল পরীক্ষার্থীদের সুবিধার্তে ফ্রি টোটো র ব্যাসস্থা করা হয়। ডায়মন্ড হারবার তৃনমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে জানান,ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এবং ডায়মন্ড হারবার, মহেশ তোলা, মগরাহাট পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় মাধ্যমিক পরীক্ষা ২০২৬ সমস্ত পরীক্ষার্থীদের শুভ কামনা এবং সকলের ভবিষ্যতের শুভ কামোনার্থে এমন উদ্দ্যেগ। পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে এই আন্তরিক অভ্যর্থনায়। দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এর পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো ফল এবং আলোক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 

প্রশাসনের কড়া নিরাপত্তা ও  এলাকার জন প্রতিনিধিদের মানবিক উদ্যোগে খুশি অভিভাবকরাও। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সকল স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *