তবুও সে থাকুক

ববি সরকার (বারাসত, উত্তর চব্বিশ পরগণা)

যখন সে একলা ভীষণ
অন্ধকারের রাতে,
কিংবা যখন কেউ রাখেনা
হাতটা তার হাতে।
ঠিক তখনই আমায় তার
বড্ড মনে পড়ে।
অন্যসময় এই আমাকে
কেইবা মনে করে?

আবার যখন স্বপ্নগুলো
ধূসর লাগে তার,
অশ্রু ধারা তার দুচোখে
নামতে চায় আবার।
তখনই সে খুঁজে নেয়,
এই কাঁধটা আমার।
যাকনা সময় ঠিক এভাবেই ,
ইচ্ছে নেই থামার।

সময় পেলে সে ডাকেনা
অসময়ে চায়,
ভালো ভালো কথা দিয়ে
নতুন গল্প সাজায়।
সবটা বুঝেও অবুঝ হতে
বড্ড ভালোলাগে,
তার ভাগে সব আলো থাকুক ,
সে থাকুক আমার আগে।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *