তাঁতিদের নেই সঠিক মজুরি, বাধ্য হয়ে অন্য উপার্জনের রাস্তা দেখছেন নতুন প্রজন্ম

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- জগৎবিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক, এই সিল্কের শাড়ির দাম চার হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু যারা তৈরি করেন এই সিল্কের শাড়ি সেই সমস্ত তাঁতিদের করুন অবস্থা। 

নিমাই কুন্ডু নামের এক তাঁতি জানান বংশ পরম্পরায় বাপ-ঠাকুরদারা তাঁত বুনে এসেছে এবং তিনিও 40 বছর ধরে তাঁত বুনার সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু বর্তমানে তাদের নেই সঠিক মজুরি, একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি তৈরি করতে দুজনের কমপক্ষে দেড় দিন সময় লাগে কিন্তু সেই একটা শাড়ি তৈরি করা হলে তারা পান মাত্র ৫০০ টাকা, মাত্র ৫০০ টাকাই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা, নতুন প্রজন্ম তাই অন্য কোন উপার্জনের রাস্তা বেছে নিচ্ছে। তাঁতি চন্দন কুন্ডু জানান তাদের বোনাই এই শাড়ি দেশ তো বটেই বিদেশেও পাড়ি দিয়ে কিন্তু তারা সঠিক মজুরি পান না। মুর্শিদাবাদের হরিপুরের তাঁতি বনু মন্ডল বলেন তাদের গ্রামে একসময় অধিকাংশ মানুষই তাঁত বোনার সঙ্গে যুক্ত ছিল বর্তমানে তা কমে এসেছে অনেকটাই আগামী দিনে আরও কমে যাবে কারণ নেই  সঠিক মজুরি। তাঁতি গীতা মন্ডলের আবেদীন তাদের মজুরি যেন বাড়িয়ে দেওয়া হয় তাহলেই তারা মুর্শিদাবাদের এই ঐতিহ্য মুর্শিদাবাদ সিল্ক বুনতে পারবেন। যদি সঠিকমজুরি না পান কাকিরা তাহলে কতদিন তারা এই পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবেন সেটা তারা নিজেরাই বুঝে উঠতে পারছেন না। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *