তাপপ্রবাহকে উপেক্ষা করে জে পি নাড্ডার বিজয় সংলাপ সভায় ঢল নামলো বিজেপি কর্মী সমর্থকদের

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর নির্মল সাহার সমর্থনে রবিবার বহরমপুর লোকসভার অন্তর্গত বড়ঞার জালিবাগান এলাকায় বিজয় সংলাপ সভায় উপস্থিত হয়েছিলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা এবং রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এদিন জে পি নাড্ডার সভায় তীব্র বাবুদাহকে উপেক্ষা করে, গরম সহ্য করে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন, এবং তারা জে পি নাড্ডা বক্তব্য শুনলেন। এদিন মূলত জে পি নাড্ডা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি ঠিক নেই এবং এখানে আইনের শাসন নেই এমনই মন্তব্য করেন এবং তৃণমূল কংগ্রেসকে করা ভাষায় আক্রমণ করে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ডঃ নির্মল সাহা কে জয়ী করবার আহ্বান রাখলেন। জেলার বিজেপি কর্মীদের বক্তব্য যে তিন আড্ডা তিনি গোটা ভারতবর্ষ জুড়ে নির্বাচনী প্রচার করছেন এবং তিনি আমাদের এখানে আজ এসেছেন তাকে দেখবার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য এই গরমের মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং তার বক্তব্য শুনে আমরা অত্যন্ত খুশি এবং নির্বাচনের আগে আমাদের মনবল আরো বেড়ে উঠলো। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *