তিনদিন ধরে আটকে রয়েছে আলুর গাড়ি,বিপাকে গাড়ি চালকরা

কৌশিক মুখার্জী: কুলটি:-

রাজ্যে আলুর চাহিদা মেটানো না পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানী করা যাবে না।মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিয়েছে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে রয়েছে।এবং গাড়ি গুলো পুলিশের তরফে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর।এরফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা।তিনদিন ধরে বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুরডিহি চেকপোষ্টের কাছে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই করে ট্রাক চালকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *