তিন লক্ষের বেশি ভোটে নরেন্দ্র মোদির সৈনিককে জেতাবে আসানসোলবাসী দৃড় বিশ্বাস অগ্নিমিত্রার

কৌশিক মুখার্জী: আসানসোল:-

শুক্রবার রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা হবার পর,বিজেপির নেত্রী তথা আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল উৎফুল্ল।তিনি জানান আসানসোল লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির সৈনিক তিন লক্ষের বেশী ভোটে বিজয়ী হবে। তিনি জানান গতবারের নির্বাচনে তিন লক্ষ ভোটে বিজেপির প্রার্থীকে পরাজিত করেছিল কিন্তু এইবারের নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটার বিজেপির প্রার্থীকে তিন লক্ষর বেশি ভোটে বিজয়ী করবে। তিনি জানান জনগণ তৃণমূল সরকারের দুর্নীতি চোখের সামনে দেখেছে, প্রত্যেক দপ্তরে কোটি কোটি টাকার দূর্ণীতি হয়েছে। ক্যাগ রিপোর্ট অনুযায়ী এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার হিসাব দিতে পারেনি রাজ্য সরকার। অথচ রাজ্য সরকার দাবি করছে কেন্দ্র বঞ্চনা করছে, এখন ক্যাগ রিপোর্ট সামনে আসতে তিনি বলছেন ২১ শে ফেব্রুয়ারী টাকা ফেরত দেওয়া হবে।অন্যদিকে অভিষেক ব্যানার্জী ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা,বিধবা ভাতা এক হাজার টাকা দেবার কথা ঘোষণা করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *