তীব্র দাবদাহ ও গরমকে মাথায় রেখে লছমনপুর ষোলোআনা কমিটির পক্ষ থেকে জলসত্রের আয়োজন

কৌশিক মুখার্জী: সালানপুর:- ‘জলের আরেক নাম জীবন’, যারা সূর্যের প্রখর তেজে  পথেঘাটে বের হন।বিশেষ করে ৪৫ ডিগ্রি তাপে তাদের অবস্থা প্রাণ যায় যায় মতন।তীব্র দহনে যখন বাংলা থর মরুভূমি কে টেক্কা দিচ্ছে।ঠিক এইরকম পরিস্থিতিতে পুনরায়  মানবিক উদ্যোগ নিতে দেখা গেল লছমনপুর ষোলআনা কমিটিকে।বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র দাবদাহ ও গরমকে মাথায় রেখে আসানসোল থেকে চীত্তরঞ্জনগামী রাস্তায় নিমতলা মোড়ের কাছে বুধবার লছমনপুর ষোলোআনা কমিটির পক্ষ থেকে এক জলসত্রের আয়োজন করা হয়। যেখানে তীব্র গরমে পথচারীদের সস্তি দিতে ঠাণ্ডা সরবৎ সহ ভেজা ছোলা শষা ও বাতাসা বিতরণ করা হয়। এদিন সকালে ওই অঞ্চলে প্রায় এক থেকে দেড় হাজার পথচারী এর সুফল ভোগ করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *