তুমি আমি আর কবিতা

মৌসুমী মুখার্জী (খড়গপুর, পশ্চিম মেদিনীপুর)

সব কবিতা দুঃখ বোঝে না,
সুখের ঠিকানা খুঁজে পেলেও শব্দের ধন্দে পড়ে,
কিছু চায় অকৃত্রিম ভালোবাসায় ভেসে যেতে,
সব কবিতা যাপন জানে না,
কিছু চায় আলগা হয়ে এগিয়ে যেতে।
সরল পথে , না কোনো অভিব্যক্তি না অনুতাপ!!
না কোনো উটকো ঝামেলা, না লোভ লালসা।
সব কবিতা ঋণ মাপতে জানে না,
সব কবিতা সময়ে-অসময়ের নিক্তি মাপে না,
চুলচেরা বিচার করে না কী পেলাম!!না পেলাম!!
কতটুকু ছিনিয়ে নিতে হবে। আরো আরো কত চাই।
কিছু আছে রোদের ছায়ায় নিজেকে আড়াল করে রাখে,
প্রকট হতে চায় না, শুধু বিনা শর্তের ভালোবাসা চায়।
ঠিক চায় না, পাওয়ার আশায় বাঁচে।
আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মুহূর্ত মানে বিভীষিকা,
আড়াই হাত‌ জমির প্রয়োজন জীবনে।

রোদ চশমায় ঢাকতে চেষ্টা অন্ধকার মুখ,
কাজললতা‌ ধরেই ছিলাম, আগলে রাখতে পারিনি।
তাই‌ বর্জিত, ইনিংস শেষে পড়ে থাকা প্যান্ডেল।

দৃষ্টিতে আজ অনেক কথা বাকি মন কেমনের ভিড়ে,
কোলাজ আঁকা রোদ চশমায় ব্যক্তিত্ব, আত্ম-অভিমানের বড়াই,
সব কবিতা বোঝে না মনের হাল হকিকত……
ভালোবাসার চেনা অচেনার খোঁজে বিভ্রান্ত…আসল নকলের লড়াই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *