তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে ধাক্কাধাক্কির সাথে হামলা চালানোর অভিযোগ

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- বুধবার জামুরিয়া থানা এলাকার শ্রীপুর ফাঁড়ির সাত গ্রাম কোলিয়ারি সংলগ্ন এলাকার তৃণমূলের শ্রমিক সংগঠনের কয়লা খাদান দলীয় কার্যালয়ে তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কির সাথে হামলা চালিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। পাশাপাশি তাদের হুঁশিয়ারি দেওয়ারও অভিযোগ উঠল তৃণমূলেরই যুব সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে।
দলীয় কার্যালয়ে বসে তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা যখন আলোচনা করছিলেন ঠিক সেই সময়ই তৃণমূলের ৯ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি জয়প্রকাশ বাউরী বেশ কয়েকজন কে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ করে তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক কাজী আশরফ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ সেই জয়প্রকাশ অবশ্য নিজের কে নির্দোষ বলে দাবি করেছেন।উল্লেখ্য কিছুদিন আগেই এই ওয়ার্ডেরই এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য ইসিএল এর সঙ্গে যোগাযোগ করলে তারা ঢিলেমি করায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আর তারপরের দিন অর্থাৎ বুধবার এলাকার বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে এলাকাবাসী এই জয়প্রকাশের নেতৃত্বে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ আর এরপরই ঘটে এই ঘটনা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *