তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন

কাজল মিত্র: জামুড়িয়া:- ১৬ ই অক্টোবর জামুরিয়া ব্লক ২ তফসীর অঞ্চলের ট্যাগর মেমোরিয়াল হলে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের পর ১৮ ই অক্টোবর জামুরিয়া ব্লক ২ তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এর বাহাদুরপুর অঞ্চলের বিজয়নগর মোড় দলীয় কার্যালয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

সর্ব প্রথম জামুড়িয়ার চাকদোলা মোড় থেকে একটি বাইক মিছিল করে বিজয় নগর মোড় দলীয় কার্যালয়ে এসেছে শেষ হয় এবং সেখানে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক , হরেরাম সিং, পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রেমপাল সিং,জামুড়িয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সিদ্ধার্থ রানা, সহ সভাপতি দীনেশ চক্রবর্তী , সাধারণ সম্পাদক অসিত মন্ডল, যুব সভাপতি পঞ্চানন রুইদাস সহ তৃণমূল কংগ্রেসের পদাধিকারীক ছাড়াও তৃণমূল শ্রমিক সংগঠনের বিপুল পরিমাণ কর্মী।

আজকের এই সভা থেকে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন জামুরিয়া এন্ড পাওয়ার লিমিটেড কারখানায় যারা পরিচালক আছে তারা যে রংদারি শুরু করেছে শ্রমিকদের উপর সেটা বন্ধ করার করার  জন্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মুখার্জীর ওপর আস্থা রাখেন হরেরাম সিং। তিনি আরো জানান, জামুরিয়ার প্রত্যেকটি কারখানায় যেন তৃণমূল শ্রমিক সংগঠনের পতাকা ঘুরতে থাকে । তিনি জানান আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে সকলে মিলে কাঁন্দে কাঁন্দ মিলিয়ে চতুর্থ বারের মতো জামুরিয়া বিধানসভা মুখ্যমন্ত্রী কে উপহার দিতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *