তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ সামনে আসতে শুরু করেছে।

এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক টাকা বিলি করছেন বলে অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ডিসেরগড়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং মাজারে চাদরে চড়িয়ে টাকা বিলি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি ফাইনাল এক্সপোজার।এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বলেন- তৃণমূল কংগ্রেস বুঝে গেছে ভোটে তাদের অবস্থা খুবই খারাপ। তাই বালিচুরি, কয়লা চুরি, গরু চুরির টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই। নির্বাচন কমিশনকের কাছে অনুরোধ তারা যেন এর একটা বিহিত ব্যবস্থা করে।

অন্যদিকে বিজেপি নেতা টিঙ্কু বার্মা বলেন- আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর এইভাবে টাকা বিলি করা দণ্ডনীয় অপরাধ। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় সেটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম।

তৃণমূল নেতা শুভাশিস মুখার্জ্জী অবশ্য এর মধ্যে অন্যায়ের কিছু দেখছেননা। তিনি বলেন - মাজার, মন্দির, মসজিদ, গীর্জা, গুরুদুয়ার সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্বাচনের জন্য অপেক্ষা করেনা। যেহেতু এটা মাজার তাই সেটাকে নিয়ে বিজেপি নোংরা খেলার একটা চেষ্টা চালাচ্ছে। জেলা সভাপতি ওখানে ওখানে মাথা ঠেকাতে ও চাদর চড়াতে গিয়েছিলেন। সেখানে অনেক দরিদ্র মানুষ থাকেন। রীতি মেনে তাদেরকে কিছু উপহার দিয়েছেন। এতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে মনে করিনা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *