তৃণমূল নেতা দেবাশীষ ঘটকের ১৮তম মৃত‍্যুবার্ষিকী শ্রদ্ধার সাথে পালন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বুধবার আসানসোলের জনপ্রিয় জনদরদী তৃণমূল নেতা দেবাশীষ ঘটকের ১৮তম মৃত‍্যুবার্ষিকী শ্রদ্ধার সাথে পালিত হয়।এদিন জননেতার মৃত‍্যুবার্ষিকী উপলক্ষ‍্যে প্রভাত ফেরি করার পর দেবাশীষ ঘটকের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় চেলি ডাঙ্গায়।পরে বিনামূল‍্যে স্বাস্থ‍্য শিবির, রক্তদান শিবির সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক, পৌরনিগমের চেয়ারম‍্যান অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র ওয়াসিমূল হক সহ আরো অনেকে। উল্লেখ‍্য ২০০৬ সালের ২৭ শে ডিসেম্বর দেবু ঘটক প্রয়াত হয়েছিলেন।

এই প্রসঙ্গে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন
১৯৯৬ সালের আজকের দিনে আমার বড় দাদা এবং আসানসোলের প্রিয় নেতা দেবাশীষ ঘটকের প্রয়াণ হয়েছিল। কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়াই তার অনুগামীরা স্বেচ্ছায় এসে শোকসভার আয়োজন করে শোভাযাত্রা করেন এবং বিভিন্ন কর্মসূচি পালন করেন।

পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী বলেন
দেবু ঘটক সাধারণ মানুষের জন্য একজন ত্রাতা ছিলেন। তিনি মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন। আজ তার প্রয়াণ দিবসে আসানসোলের মানুষ ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *