তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জীর সমর্থনে জনসভায় মন্ত্রী ববি হাকিম


তন্ময় মাহারা: মালদা:- উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জীর হয়ে আজ মালদহের রতুয়ার চাঁদমণী-১ অঞ্চলে এবং সম্বলপুর অঞ্চলে পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ববি হাকিম ও তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম আজকে জনসভা করলেন। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়, এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব। ববি হাকিম বিজেপির সাংসদ খগেন মুর্ম্মুকে গরু ছাগল ভ্যাড়ার সঙ্গে তুলনা করেন। এছাড়াও তিনি আরো বলেন মোদি বাবু মুসলিম সম্প্রদায় মানুষদের অনেক বাচ্চা আছে বলে কটাক্ষ করেন, কিন্তু মোদির বাবারই যে সাতটা বাচ্চা আছে তীব্র ভাষায় কটাক্ষ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *