তৃণমূল প্রার্থী বাপি হালদার এর সমর্থনে সংগ্রাম পুরে জনসভায় অভিষেক বন্দোপাধ্যায়

বাইজিদ মণ্ডল: মগরাহাট:- মথুরা পুর লোকসভা কেন্দ্র আগের নির্বাচন এর থেকে বেশি ব্যাবধানে জিততে মরিয়া তৃণমূল। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার এর সমর্থনে সংগ্রাম পুরে সভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন রাজনৈতিক নানা বক্তব্যের পাশাপাশি গল্প শোনালেন কর্মী সমর্থকদের। ভোট প্রচারে অভিনব ভাবনা তৃণমূলের। এই সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি বাপি হালদার কে আগের নির্বাচন এর থেকে সর্বাধিক বেশি ভোটে জেতানোর আবেদন জানান। অভিষেক বন্দোপাধ্যায় ছাড়াও উপস্তিত ছিলেন সুন্দর উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,এই সভার সভাপতি করেন শুভাশিস চক্রবর্তী, মগরাহাট পশ্চিম এর বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,কুল্পি বিধায়ক জগরঞ্জন হালদার,বিধায়ক জয়দেব হালদার,বিধায়ক অলক জলদাতা,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি,সঙ্গীতা হালদার,তন্দ্রা পুরকাইত,যুব সভাপতি ইমরান হাসান মোল্লা,যুব কার্যকরী সভাপতি নাজবুল দপ্তরী সহ আরও অন্যান্য সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ। এদিন মঞ্চে দাঁড়িয়ে মগরাহাট পশ্চিম প্রান্তিক এলাকায় রাস্তাঘাট সারাই ও ভালো করে মেরামতের আশ্বাস দেন। প্রায় পঞ্চাশ হাজার কর্মী সমর্থকদের জমায়েত হয়েছিল এদিন। এদিন বক্তব্য শেষের আগে, কর্মী সমর্থকের উদ্দেশ্যে গল্প বলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।তবে নির্বাচনে তৃণমূলকে আরো বেশি মার্জিনে জেতালে মগরাহাট পশ্চিম এ জুন মাসে ফের সভা করার পাশাপাশি একাধিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই নির্বাচনে কে কত ভোটে জেতে তা বলবে সময়। এই  নির্বাচনী জনসভায় পুরুষদের  পাশাপাশি মহিলাদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *