তেল কম দেওয়ার অভিযোগে আটক পেট্রোল পাম্পের মালিক   

তেল কম দেওয়ার অভিযোগে আটক পেট্রোল পাম্পের মালিক   

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       অভিযোগ এলাকার অন্য পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল ভরলে যে দূরত্ব অতিক্রম করা যায়, কুলটির নিয়ামতপুরের ইস্কো বাইপাস রোডের বেজডি এলাকার ‘গান্ধারী বেণী’ পেট্রোল পাম্প থেকে নেওয়া সমপরিমাণ তেলে সেই দূরত্ব অতিক্রম করা যাচ্ছেনা, প্রত্যাশার থেকে কম মাইলেজ পাওয়া যাচ্ছে। সন্দেহ সংশ্লিষ্ট পেট্রোল পাম্প কর্তৃপক্ষ মাপের কারচুপি করে তেল কম দিচ্ছে। জানা যাচ্ছে, সন্দেহ হওয়ায় ভুক্তভোগী জনৈক যুবক বৃহস্পতিবার কম তেল দেওয়ার বিষয়টি নিয়ে পাম্প কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন গ্রাহকদের কম তেল দেওয়া হচ্ছে। এই অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

       খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পেট্রোল পাম্পের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, লিখিত অভিযোগ দায়ের করা হলে  বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে কম তেল দেওয়ার অভিযোগ উঠছে। ফলে এটা নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ আছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *