তোমরা মানুষ নও

নার্গিস পারভীন (বাজেপ্রতাপপুর, পূর্ব বর্ধমান)

তোমরা এতো নিষ্ঠুর কেন?
আর কত প্রাণ নেবে? তোমরা কি মায়া শূন্য, নাকি ভুলে গেছো মানবতা?

চেয়ে দেখো, আমার এ ছোট্ট শরীরটায়
কতগুলো ক্ষত–!
পুড়ে যাওয়ায়, ছিঁড়ে যাওয়ায় হয়েছে কতটা বিভৎস!

আমি তো ধর্ম বুঝি না,
আমি তো রাজনীতি বুঝিনা,
নিজের পরিচয়টাও জানিনা,
অথচ আমাকেও ছাড়লেনা
নির্মমভাবে দগ্ধ করতে,
ছুঁড়ে দিতে মৃত্যুর দুয়ারে!
আমি এখন অনাথ এক মৃত্যু যাত্রী,
আমার সমস্ত শরীর জুড়ে কি অসহ্য যন্ত্রণা, আর নীরব রক্তপাত! দেখো এতেও আমার চোখে জল নেই, ভয়ার্ত শিহরণে কেঁপে উঠছি,
তোমাদের প্রতি প্রাণভরা ঘৃণায়,
তোমাদের দানব সত্তার প্রতি বিশ্বব্রহ্মাণ্ড পরিমাণ তাচ্ছিল্যে!

কিন্তু আমি এখনও জানিনা
কোন্ অপরাধে আমার পৃথিবীটা,
এই পৃথিবীর আলো বাতাস
আমার থেকে কেড়ে নিলে!
তাহলে কি তোমরা মানুষ নও? রক্ত খেকো পিশাচ তোমরা? কেবল মানুষের রক্ত খাও,
আর মৃত্যুর ভাগাড়ে খুঁজে বেড়াও স্বা*র্থ!

সত্যিই কি তোমরা মানুষ নও??

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *