মালবিকা পাণ্ডা (পশ্চিম মেদিনীপুর)

আমার কবিতা,
কলমের খোঁচা দিয়ে যদি
বোঝাতে পারতাম তোমার প্রেমে মগ্ন থাকে মন।
সীমাহীন অনন্ত সাগরে ডুব দিয়ে শব্দরত্নকে তুলে
এনেছি ….
পেরিয়ে এসেছি অনেক গুলো বসন্ত ,
শুনেছি ঝরে পড়া পাতার মর্মর ধ্বনি,
আহ্বান করেছি অনাগত বসন্ত কে !
শুষ্ক মন সিক্ত করার এক পশলা আবেগের বৃষ্টি !
বসন্তের জৈষ্ঠ্যে দহনে সবকিছু পুড়ে খাক হয় পলকে!
সব শব্দরত্ন গুলো এলোমেলো হয়ে গেলো পারিনি
সাজাতে …
সব শব্দ নিঃশব্দে আপন ছন্দে নিজের কক্ষপথে দুরন্ত গতিতে ছুটছে আমার চারপাশে ।
আমার কলমের ডগা স্পর্শ করতে পারে নি অক্ষরের শব্দমালার বসন্ত সিক্ত লাল পলাশের সৌরভ ।
কাঙ্খিত মনের আশা মেটাতে ধরা দাও একবার
ক্ষনিকের তরে ।
তোমার পরশে আমার ব্যাথা বেদনা দূর করে
দিয়ে চিত্তকে স্নিগ্ধ করুক ।
অভিমান ঘুচে যাক তোমার আমার
যত না বলা কথা ,
ব্যক্ত হোক মসির মুক্তো বিন্দু দিয়ে ।
কবিতা , তোমায় বন্দি করলাম
আমার ভালোবাসার আলিঙ্গনে।
