স্বপ্না ব্যানার্জ্যী (শিলিগুড়ি)

তোমার সাথে একটু পথ চলা
যে সময় টা পাও নি তুমি কাজের ভিড়ে
খাতার ভাঁজে লুকিয়ে থাকা শুকনো গোলাপ
চোখের কোণে জমা স্যাঁতস্যাঁতে পরোয়ানা
পালকভেজা ঠোঁটের ফাঁকে জমা কথার আলাপন
জানতো দুঃখ পেলেও কেমন হাসতে পারি এখন
শিখে গেছি পর্ণমোচী বৃক্ষের মত।
ভুল করে না হয় ভুলে থাকতে শিখে নেব সেই সুখের দিনগুলো
দুরের মরীচিকায় এখন মায়ার উৎসব
গভীর অবচেতনে তলিয়ে যাওয়া যৌবন যেন আঁকড়ে থাকে অসাধ্য সাধনে।
যা নদীর স্রোতের মতো অবিরাম প্রবাহমান
কত শিশির পরে ভিজে ছিলে তুমি
হাত দুটো ছিল আমার হাতে
ভাঙা গড়া ছোট বড় ভুল অবুঝ মনের অবোধ পছন্দ,নির্মম অবিচারের অনুশাসন
পাহাড় সমান কল্পনাতে আজ আমার হৃদয়ের ভগ্নাংশে আছে শুধু তোমার দেওয়া দোষারোপ
মাসুল গোনার সময় নেই আজ
এখন ও আমি ভালোবাসি
ভালোবাসি তোমার তলিয়ে যাওয়া সুখকে
তাই তোমার জন্য অপেক্ষাটাই থাক।