ত্রান শিবিরে ত্রান নিতে এসে বন্যার জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-  মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত সোনাভাড়ুই গ্রাম গত কয়েক দিনের বৃষ্টির জেরে কুয়ো নদীর জলে বন্যা কবলিত হয়ে পড়েছে, ত্রাণ-শিবিরের ত্রান নিয়ে বাড়ি ফিরে যাবার সময় বন্যার জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। জানা গিয়েছে ওই কিশোরীর নাম দিশা বাগদি বাড়ি সোনা ভাড়ুই গ্রামে, মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য ওই গ্রামের পাশে বাদশাহী সড়কের উপর ত্রান শিবিরের আয়োজন করা হয়েছিল এই ত্রাণ শিবিরে দিশা বাগদি নামের ওই কিশোরী মায়ের সঙ্গে ত্রাণ নিয়ে বাড়ি ফেরার সময় মায়ের কোল থেকে অসাবধানবশত জলে পড়ে যায় এবং বন্যার জলে ডুবে মৃত্যু হয় তার, গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক অব্যবস্থার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে প্রশাসনের পক্ষ থেকে কোন নৌকার ব্যবস্থা করা হয়নি। ঘটনা জেড়ে চাপা উত্তেজনা ওই গ্রামে এবং কান্নার রোল পরিবার জুড়ে, ঘটনাস্থল পরিদর্শনে বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। যদিও এ বিষয় নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের কোন প্রতিক্রিয়া মেলেনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *